দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ৪৯৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৫ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে এসব ধান সংগ্রহ করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শিখা আক্তার এবং ধান বিক্রি করতে আসা স্থানীয় কৃষকেরা।
সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকেরা। এ কার্যক্রমের মাধ্যমে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি মৌসুমে রায়পুরায় গত বছরের তুলনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি নিয়ম মেনে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।
এমএস/